বগুড়ার শাহজাহানপুরে দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর এক মা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
এর আগে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার খৈলশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- সাত মাস বয়সের মো. সাইদ, দুই বছর বয়সের সাইফা ও তাদের মা সাদিয়া আক্তার।জানা যায়, খৈলশাকান্দি গ্রামের ওই বাড়িতে শাহাদাৎ হোসেন-সাদিয়া দম্পত্তি দুই সন্তান নিয়ে বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.