দুর্নীতির তদন্ত বা অনুসন্ধান বাধাগ্রস্ত করলে বা কেউ চাপ প্রয়োগ করলে তাদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।
মঙ্গলবার, দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেগুনবাগিচায় কমিশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন চেয়ারম্যান।
সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুদকে যদি কেউ অযাচিত চাপ প্রয়োগ করে, আগামীতে তাদের নাম প্রকাশ করে দেবো।
সভায় দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহ্সান ফরিদ এবং সচিব মোহাম্মদ খালেদ রহীম উপস্থিত ছিলেন।
চেয়ারম্যানের এই ঘোষণা দুদকের ভবিষ্যৎ কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.