
সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার চাঞ্চল্যকর কবির হোসেন হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ জহুরুল ইসলাম ওরফে জাহিদ (৪৯)’কে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
বাংলাদেশ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রæততম সময়ে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার চাঞ্চল্যকর কবির হোসেন হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ জহুরুল ইসলাম ওরফে জাহিদ (৪৯)’কে অদ্য ১৪ এপ্রিল ২০২৫ ইং তারিখে রাজধানীর ভাটারা ধানাধীন বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮/০৩/২০২৫ ইং তারিখ আনুমানিক ০৩.৩০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানাধীন চাঁদপুর স্কুল মাঠে একটি ইফতার মাহফিল কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি সংঘঠিত হয়। ভিকটিম কবির হোসেন ঘটনাস্থলে উপস্থিত হলে ৮০/৯০ জন অজ্ঞাতনামা আসামিগন সংঘবদ্ধ হয়ে নৃশংসভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে মারাত্বকভাবে কুপিয়ে জখম করে। ঐ সময় স্থানীয় লোকজন ছুটে এলে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে রক্তাক্ত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে অবস্থা আশংকাজনক হওয়ায় ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার এন্ড জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় এবং চিকিৎসাধীন অবস্থায় গত ১৯/০৩/২০২৫ ইং তারিখ কর্তব্য চিকিৎসক ভিকটিমকে মৃত বলে ঘোষনা করে। পরবর্তীতে নিহতের ভাই বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৮০/৯০ জনকে আসামি করে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-০৬ তারিখ-২২/০৩/২০২৫, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০) দায়ের করেন। বর্ণিত মামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব এ বিষয়ে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য ১৪/০৪/২০২৫ ইং তারিখে আসামি মোঃ জহুরুল ইসলাম ওরফে জাহিদ (৪৯)’কে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা এলাকা হতে গ্রেপ্তার করে। আসামিকে গ্রেপ্তার পূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.