রাজধানীর উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারে সময় দ্রুতগামী বাসের ধাক্কায় লিপি বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু।
মঙ্গলবার(১৫ এপ্রিল)সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল১০টার দিকে মৃত ঘোষণা করে।
নিহতের ছেলে আল-আমিন জানান,সকালে দিকে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি আমার আম্মাকে ধাক্কা দেয়। পরে আমার আম্মাকে পথচারীরা আমার মাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি বরিশাল জেলা এলাকার সত্তার হাওলাদারে মেয়ে । বর্তমানে দক্ষিণ খানের ফায়দাবাদে পুলিশ ফাঁড়ি এলাকার কামাল হোসেনের স্ত্রী
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের বর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানা কে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.