ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হলে দ্রুত কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মোঃ তানভীর মাহমুদ (তাফসির) (৫৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি
(হলমার্ক গ্রুপের এম,ডি )
শনিবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় রাত এগারোটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মোঃ আরমান জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তানভীর মাহমুদ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আমরা পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মেডিসিন বিভাগে ৬০২ ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়, পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান,নিহত তানভীর কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিল তার কয়েদি নং ১১৫৭/এ তার গ্রামে বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা হাজী কালু মাহমুদের ছেলে ।বর্তমানে মিরপুরের বেগম রোকেয়া স্মরনীর ২০৫/৪ বাসায় থাকতেন। তার রমনা থানার মামলা নং-১৭(১০)১২ধারা: জি আর নং- ১৭২/১২, A/P ১৮৫/৫/এ পশ্চিম কাফরুল, ঢাকা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে,তিনি আরো জানান,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহপরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.