সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় নফল রোজা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নফল রোজা পালন করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে তেঁতুলঝোড়ার পূর্বহাটি এলাকার জামালুল উলুম জমিলা খাতুন মাদরাসায় এ দোয়া, মিলাদ এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন শাওন সরকার। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
দোয়া মাহফিলে মাদরাসার কোমলমতি শিক্ষার্থী, হাফেজ, আলেম ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষরাও উপস্থিত ছিলেন। তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি দেশের শান্তি, ঐক্য ও কল্যাণের জন্যও দোয়া করেন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.