রাজধানী কদমতলী থানা জুরাইন এলাকায় দুর্বৃত্তকারীর গুলিতে মোঃ পাপ্পু শেখ (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত পেশায় সিএনজি চালক।
সোমবার(০১ ডিসেম্বর) রাত সোয়া আটটার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত পাপ্পুর বাবা মন্টু শেখ জানান, আমার ছেলে পেশায় সিএনজি চালক জুরাইন গ্যাস পাম্প রোড আশরাফ মাষ্টার আর্দশ স্কুলের সামনে স্থানীয় বাপ্পাও কাঞ্চি সহ ৩জন মিলে আমার ছেলেকে গুলি করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে আমার ছেলেকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কি কারনে আমার ছেলেকে গুলি করে হত্যা করল এ বিষয়ে আমরা কিছু জানি না ভাই।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার রাজন থানার বাসাবাড়ি গ্রামে। বর্তমানে,১৬৪২নং পূর্ব জুরানই গ্যাস পাম্প মিষ্টির দোকান এলাকায় থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে,বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.