ঢাকাডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মেইন গেটের পাশ থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার।
বুধবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মোঃ আইয়ুব আলী জানান,সকালের দিকে জরুরি বিভাগের
মেইন গেটের পাশে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি।পরে ঢামেকের পুলিশ ক্যাম্পে খবর দিলে আমরা তাদের সহযোগিতায় ও কর্মচারীদের নিয়ে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান,ঢাকা ডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেইন গেটের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করি।পরে জরুরী বিভাগে নিয়েগেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় অবগত করেছি বলেও জানান তিনি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.