রাজধানী ডেমরা থানা সালামবাগ এলাকার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে মোছাঃ রিনা বেগম (৫৫) নামের এক নারীর আত্নহত্যা।
বৃহস্পতিবার(০৫ ডিসেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিনা বেগমের ছেলের বউ ফাতেমা খাতুন জানান,পারিবারিক কলেজের জেরে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকলে পরে আমরা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে। পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি, ভোলা জেলার বোরহানউদ্দিন থানার রড- মানকা গ্রামের। বর্তমানে ডেমরা সালাম বাগ এলাকার ৩৪/২৬/৫৮ নম্বর বাসায় স্বামী ইসমাইল হোসেনের স্ত্রী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.