ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হলে দ্রুত কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে আবুল হোসাইন (৮৭) নামের এক কয়েদি চিকিৎসাধীন মৃত্যু হয়েছে।
শুক্রবার(০৫ ডিসেম্বর) সকাল সোয়া ৭টার দিকে নাক কান গলা বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭ টার দিকে তার মৃত্যু হয়েছে। গত (২৮ নভেম্বরে) তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলের ৩০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
কারারক্ষী মোঃআরমান জানান,গত (২৯ নভেম্বর)রাত আটটার দিকে দিকে আবুল হোসাইন কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।আমরা কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাকে ভর্তি দেওয়া হয়।শুক্রবার সকাল সোয়া ৭টা দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান,আবুল হোসাইনকেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড আদেশ প্রাপ্ত কয়েদি হিসেবে ছিলেন তার কয়েদি নং ৯৩৮৫ /এ তার বাবার নাম মৃত মোজগের আলী, এ বিষয়ে আমার আর কিছু বলতে পারব না বলেও জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে,তিনি আরো জানান,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহপরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.