সাভারের পূর্বহাটি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে জামালুল উলুম জমিলা খাতুন মাদরাসা ও এতিমখানার ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল।
শুক্রবার রাতে আয়োজিত এ ধর্মীয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ডাকসুর সাবেক ভিপি, সাবেক সফল মন্ত্রী এবং ঢাকা-২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ আমান উল্লাহ আমান।
মাহফিলের সভাপতিত্ব করেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জামাল উদ্দিন সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন।
অনুষ্ঠানে বক্তারা ইসলামের আদর্শ প্রতিষ্ঠা, সমাজে নৈতিকতা ও মানবিকতার প্রসার এবং এতিম শিক্ষার্থীদের সহায়তায় সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
পাশাপাশি দেশ-জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, জনপ্রিয় ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ হাজারো মুসল্লি অংশ নেন, যা পুরো এলাকাজুড়ে এক ধর্মীয় ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.