নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর পাটাততা এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় শিশু ও নারীসহ একই পরিবারের ৪জন দগ্ধ। দগ্ধরা হলেন,
মোছাঃ জরিনা বেগম(৬৫),মোঃ আলাউদ্দিন (৩৫), সিফা আক্তার (১৪) ও শিশু সিমলা (৪)।
শুক্রবার (৫ ডিসেম্বর)দিবাগত রাত তিনটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে ভোর চারটার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরী বিভাগে নিয়ে আসেন।
দুগ্ধদের নিয়ে আসা সালমা সালমা আক্তার জানান,আমার ভাতিজির বাসার রান্নাঘরে গ্যাসের লাইনের গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় আমার ভাতিজিসহ পরিবারের ৪সদস্য দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ভোরে তাদেরকে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে তাদেরকে ভর্তি করা হয়েছে।
জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডাঃশাওনবিন রহমান জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে
আজ ভোরের দিকে শিশু ও নারীসহ ৪জন
আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে জরিনা বেগমের শরীরে ২০ শতাংশ দগ্ধ,, আলাউদ্দিনের ৪০ শতাংশ,সিফা আক্তারের ১২ শতাংশ ও শিশু সিমলার ৩০শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে আলাউদ্দিন ও শিশু শিমলা দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা ওয়ার্ডে রাখা হয়েছে ও অন্যান্যদের জরুরী বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.