রাজধানী মতিঝিলের মেট্রোরেল স্টেশনের সামনে ছিনতাইকারীরা রিক্সা থেকে ব্যাগ টান দিলে রিক্সা থেকে পড়ে গিয়ে অর্পিতা মুখার্জী (২৪) নামে ইডেন কলেজে শিক্ষার্থী আহত ঢামেকে চিকিৎসাধীন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে সকাল সাড়ে নয়টার দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তাকে নিয়ে আসা সহপাটি প্রবিতা জানান, সকাল আটটার দিকে মতিঝিল মেট্রো রেল স্টেশনের পাশ দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় ছিনতাইকারীরা সিএনজি থেকে ভেনেটি ব্যাগ ধরে টান দেয়।এতে অর্পিতা রিকশা থেকে নিচে পড়ে গিয়ে ডান পায়ে ও হাতের কব্জিতে আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ার খান মডেল হাসপাতালে নেওয়া হয়। ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানান,অর্পিতাদের গ্রামে বাড়ি রংপুর সদর জেলা মহিগঞ্জ এলাকার অরূপ মুখার্জির মেয়ে।বর্তমানে আজিমপুরকলোনী থাকতো।অর্পিতা ইডেন কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মোঃ ফারুক জানান,মতিঝিল এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়ে এক ইডেন ছাত্রী ঢামেকে এসেছে। জরুরি বিভাগে চিকিৎসা চলছে, বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.