২০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ বাবু (২৩) ও তার সহযোগী মোঃ মাসুদ@রুবেল (২২)’কে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় কাজলী ফার্মস সংলগ্ন গাড়ীর গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর হইতে ১৮/১২/২০২৫ তারিখ ২০৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে *২০০ গ্রাম হেরোইনসহ অবৈধ মাদক ব্যবসায়ী ১। মোঃ বাবু (২৩)*, পিতাঃ মাইনুল@মাইদুল, সাং-বিশরশিয়া (চর পশ্চিম পাঁকা), থানা-শিবগঞ্জ, জেলাঃ চাপাইনবাবগঞ্জ, ও তার সহযোগী *২। মোঃ মাসুদ@ রুবেল (২২)*, পিতাঃ আফজাল হক, সাং- চর পশ্চিম পাঁকা, থানা-শিবগঞ্জ, জেলাঃ চাপাইনবাবগঞ্জ’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিদ্বয় জানায়, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য হেরোইন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্রয় করে নিজ হেফাজতে রাখিয়া যোগসাজসে গাজীপুর জেলার বিভিন্ন থানাধীন এলাকাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেন। তারা পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ৮(গ)/৪১ ধারায় অপরাধ করেছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.