রাজধানীর শেরে বাংলানগরের আগারগাঁও এলাকার একটি নির্মানাধীন তৃতীয় তলার দুই তলা মাচান বেঁধে কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে মোঃ আবু মুসা (২৭)নামের এক শ্রমিকের মৃত্যু।
শনিবার(২০ডিসেম্বর)দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে নিয়ে আসা সহকর্মী মোঃ বাদশা মিয়া জানান,আগারগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তালার দ্বিতীয় তলায় মাচান বেঁধে সকাল সাড়ে১১টার দিকে প্লাস্টারের কাজ করার সময় মাচান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে নিউরোসাইন্স হাসপাতালে নিয়ে গেলে ওখানে তার অবস্থার অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,নিহত আবু মুসার গ্রামে বাড়ি, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়ার মানিকচর গ্রামের মোঃ সাদিকুল ইসলামের সন্তান।বর্তমানে,আগারগাঁওয়ের একটি বাসায় ভাড়া থাকতেন।নিহত আবু মুসারা দুই ভাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে,বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.