রাজধানীর চকবাজার থানা আজগর আলী লেনের মেসে রুমে মো:হৃদয়(২৩)নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। নিহত এক দোকানের কর্মচারী ছিল।
সোমবার (২২ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে বিকেল সোয়া তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা মোঃ অন্তর জানান, আমরা একই কসমেটিকের দোকানে চাকরি করি।
আজ সকালের দিকে দোকানে এসে হৃদয় জানায় তার শরীরটা ভালো লাগছে না, সে দুই/তিন ঘন্টা রেস্ট নিয়ে আবার দোকানে আসবে।এরপর হৃদয় আমাদের মেস রুমে গিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। আমরা দুপুরে মেস রুমে খাবার খেতে গিয়ে হৃদয়ের কোন সারা শব্দ না পেয়ে দরজার ফাকা দিয়ে দেখি গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে আমরা পুলিশকে খবর দিলে পুলিশের সহযোগিতায় দরজা ভেঙ্গে হৃদয়কে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কি কারনে হৃদয় গলায় ফাঁস দেওয়া আত্মহত্যা করেছে এ বিষয়টি কিছু আমরা বলতে পারব না।
তিনি আরো জানান, হৃদয়ে রগ্রামের বাড়ি চাঁদপুরের সদর জেলার তরপুরচর গ্রামের মোঃ মজিব ব্যাপারীর সন্তান। বর্তমানে চকবাজারের আজগর আলী লেনের ১৫/১ নম্বর বাসার চতুর্থ তালায় মেসে থাকতো।
দুই ভাইয়ের মধ্যে হৃদয় ছিল দ্বিতীয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.