রাজধানীর মগবাজার মুক্তিযোদ্ধা সংসদ গেটের সামনে মিডিয়া কর্মীদের আড্ডাস্থলে ফ্লাইওভারের উপর থেকে দুর্বৃত্তের ককটেল হামলায় মোঃ সিয়াম(২১) নামের এক যুবক নিহত।
বুধবার(২৫ ডিসেম্বর)রাত সোয়া ৭টার দিকে মগবাজার ফ্লাইওভার থেকে একটি ককটেল নিচে নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
রমনা বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ মাসুদ আলম জানান, ফ্লাইওভার থেকে একটি ককটেল নিচে কে বা কাহারা নিক্ষেপ করে। ধারণা করা হচ্ছে, ককটিলটি সরাসরি নিহত ব্যক্তির মাথার ওপর পরে। এতে ওই ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি নিহত ওই যুবক মগবাজারের জাহিদ কার ডেকোরেশনের কর্মী ছিলেন দোকান থেকে নাস্তা নেওয়ার জন্য নিহত সিয়াম ঘটনাস্থলে এসে ছিলেন। নিহত ওই যুবক পরিবারসহ মগবাজার এলাকায় থাকতেন।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
রাজধানীর মগবাজার মুক্তিযোদ্ধা সংসদ গেটের সামনে মিডিয়া কর্মীদের আড্ডাস্থলে ফ্লাইওভারের উপর থেকে দুর্বৃত্তের ককটেল হামলায় মোঃ সিয়াম(২১) নামের এক যুবক নিহত।
বুধবার(২৫ ডিসেম্বর)রাত সোয়া ৭টার দিকে মগবাজার ফ্লাইওভার থেকে একটি ককটেল নিচে নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে মর্গে রাত পৌনে ৯টার দিকে পাঠানো হয়েছে।
রমনা বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ মাসুদ আলম জানান, ফ্লাইওভার থেকে একটি ককটেল নিচে কে বা কাহারা নিক্ষেপ করে। ধারণা করা হচ্ছে ককটিলটি সরাসরি নিহত ব্যক্তির মাথার ওপর পরে। এতে ওই ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি নিহত ওই যুবক মগবাজারের জাহিদ কার ডেকোরেশনের কর্মী ছিলেন দোকান থেকে নাস্তা নেওয়ার জন্য নিহত সিয়াম ঘটনাস্থলে এসে ছিলেন। নিহত সিয়ামের গ্রামের বাড়ি খুলনা জেলার দিঘুলিয়া থানার কলোনী এলাকার আকবার আলীর সন্তান।বর্তমানে রমনার নিউজ কার্টুন দুই হাজার গলি ১০২ দুই নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতো। দুই ভাই ও ছিল বড়।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.