রাজধানীর কদমতলীর একটি বাসার ছাদে ধুমপান করতে বাধা দেয়ায় অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে মোঃ রিয়াদ (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।সে পেশায় একজন ক্যামেরার টেকনিশিয়ান ছিলেন।
রবিবার(২৮ ডিসেম্বর)রাত আড়াইটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
আহতের সহকর্মী মোঃ সোহান জানান, গত রাতের দিকে সিকদার ভিলার পঞ্চম তলার ছাদে অজ্ঞাত এক যুবক ধূমপান করছিল। ওই সময় রিয়াদ ধূমপানরত ওই যুবককে বাঁধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে অজ্ঞাতনামা ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে মাথায়,বুকের বাম পাশে,পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে বর্তমানে ঢামেকে জরুরী বিভাগে চিকিৎসা চলছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন রিয়াদের অবস্থা আশংকা জনক।
তিনি আরো জানান,আহত রিয়াদের গ্রামের বাড়ি ভোলা জেলার দৌলতপুর উপজেলার উত্তর জয়নগর খাসের হাট গ্রামের রুমান খন্দকারের সন্তান।বর্তমানে শনির আখড়ার পলাশপুর সিকদার ভিলায় ভাড়া থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, গত মধ্যরাতে কদমতলী এলাকা থেকে গুরুতর আহত অবস্থায়এক যুবককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছেন। আমরা বিষয়টি কদমতলী থানায় অবগত করেছি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.