রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায়
মোঃ শিপন (২৪)নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজারীবাগ থানা উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শীল জানান, আমরা খবর পেয়ে রাতে হাজারীবাগের ঝাউচর সিয়াম স্কুলের গলি এলাকায় রক্তাক্ত অবস্থায় এক যুবক কে পড়ে থাকতে দেখি।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, কে বা কাহারা তাকে কুপিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।তার মাথায় ধারালো অস্ত্রে কোপ, বাম হাতের কব্জি কাটা,বামা হাতের কনুই আঙুল ও তার পাশের আঙ্গুল উপরের অংশ কাটা,ডান পায়ের হাটুর বরাবর ধারালো কোপ,বাম পায়ের হাটুর নিচে ধারালো কোপ রয়েছে।বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে বড়দহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত শিপনের বাসা হাজারীবাগের বড় মসজিদ এলাকার মোঃ শাহ আলমের সন্তান।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.