নতুন বছরের প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে সাভারের হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যবই তুলে দেন হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ শরিফুল ইসলাম।
বই বিতরণকালে তিনি বলেন,শিক্ষাই জাতির মেরুদণ্ড। নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের শিক্ষাজীবনের প্রতি আগ্রহ ও মনোযোগ আরও বাড়বে। ভবিষ্যতে এই শিক্ষার্থীরাই দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান।
নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল আনন্দ ও উচ্ছ্বাস। অনেক শিক্ষার্থীই জানায়, বছরের প্রথম দিনেই বই পাওয়ায় তারা নতুন উদ্যমে পড়াশোনা শুরু করতে পারবে।
অভিভাবকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.