রাজধানীর দক্ষিনখান থানার কসাইবাড়ি এলাকার একটি বাসায় রাজিয়া সুলতানা (মিম) (২৮) নামের এক নারী পুলিশ সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মিমের বাবা মোঃ নাসির উদ্দিন বাচ্চু জানান,আমার মেয়ে পুলিশের নারী সদস্য ছিলেন,তার স্বামী রাজিব মিয়া তিনি পুলিশ সদস্য। আমরা জানতে পেরেছি পারিবারিক কলেজের জেরে অনুমান রাত দশটার দিকে তার রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাস দেয়। পরে ওর স্বামী অচেতন অবস্থায় ওকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানা নয়াবাড়ি এলাকায়,বর্তমানে দক্ষিন খানে কসাইবাড়ি এলাকার একটি বাসায় স্বামী রাজিব মিয়ার সঙ্গে ভাড়া থাকতো।আমার মেয়ের একটি কন্যা সন্তান রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.