সাবেক শিল্প মন্ত্রী কামাল আহমেদমজুমদার (৭৫) কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাকে ভর্তি দেওয়া হয়েছে।
মঙ্গলবার(০৬জানুয়ারি) রাতে দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা রাত সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে সার্জারি বিভাগের ২২০ নং ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় কারাগারে হঠাৎ সাবেক শিল্পমন্ত্রী অসুস্থ হয়ে পড়লেন কারারক্ষীরা দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে তাকে সার্জারি বিভাগের ২২০ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.