শরীয়তপুরের জাজিরা থানার চেরাগ আলী বেপারী কান্দির নাসির বেপারীর এলাকায় ককটেল বিস্ফোরণে মোঃনবীন হোসেন(২২) নামের এক যুবকের ঢামেকে মৃত্যু।
বৃহস্পতিবার(০৮ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পৌনে বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
তাকে হাসপাতালে নিয়ে আসা মোঃ সুমন আহমেদ জানান,সকাল সাড়ে ৭টার দিকে
জাজিরা থানার চেরাগ আলী বেপারী কান্দি গ্রামের নাসির বেপারী বাড়ির সামনে নাসির ব্যাপারী গ্রুপ ও মান্নান ব্যাপারী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে।একপর্যায়ে ককটেল বিস্ফোরণ হইলে নিহতের মাথা ওমুখে গুরুতর আঘাত প্রাপ্ত হয় এতে গুরুতর আহত হন।পরেতাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় আতিক(২৮)নামের একজন আহত ঢামেকে ভর্তি।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার চেরাগ আলী বেপারী কান্দির রহিম সরদারের ছেলে।নিহত ওয়েল্ডিং মিস্ত্রি। আহত মোঃ আতিকের বাসা ঐ এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।এই ঘটনায় আতিক নামের একজন আহত রয়েছে ঢাকা মেডিকেলে ভর্তি। সুমন ০১৭১৪- ২২৪৯৯২
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.