ঢাকার কেরানীগঞ্জের আটি বাজারে সুজন হাউজিংয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোঃমিজানুর রহমান(৪০)নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার(১০ জানুয়ারি)দুপুরে দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই মোঃ দুদু মিয়া জানান, কেরানীগঞ্জের আটি বাজার এলাকা একটি নির্মাণাধীন ভবনের দশতলায় কাজ করার সময়।দশতলা ভবনের সিট উঠানোর সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন মিজানুর। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাকা হাতি বালুয়া গ্রামের আঃ রউফ মিয়ার সন্তান। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.