নারায়ণগঞ্জের বন্দরের আকিজ সিমেন্ট ফ্যাক্টরির বয়লার বিস্ফোরণে দগ্ধ হয়ে৭জন জাতীয় বার্নেরজরুরী বিভাগে এসেছে।তারা হলেন, মোঃ ফেরদৌস (৩৮),মোঃ রাকিব (২৫), মোঃ মঞ্জুর (২৮), মোঃ তারেক (২১) , মোঃ বাবুল (৩০),মোঃ খোরশেদ(২৮)ও মোঃ হাবিব (৩৫)।
শনিবার (১০ জানুয়ারি) রাত দশটার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।
তাদেরকে নিয়ে আসা মোঃ মানিক জানান,
নারায়ণগঞ্জের বন্দরের আকিজ সিমেন্ট ফ্যাক্টরির কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে চুল্লি বিস্ফোরণ হয়। এতে সাতজন দগ্ধ হয়। পরে আমরা তাদেরকে জাতীয় বার্নে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সহকারি অধ্যাপক ডঃ শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জের বন্দরের আকিজ সিমেন্ট ফ্যাক্টরি বয়লার বিস্ফোরণ দুগ্ধ হয়ে আমাদের এখানে সাত জন এসেছে। আমরা সাতজনকেই ভর্তি দিয়েছি তাদের মধ্যে হাবিবের ১৪ শতাংশ দগ্ধ, খোরশেদ এর ১২ শতাংশ দগ্ধ, রাকিবুলের ১০ শতাংশ, মঞ্জুর ৭ শতাংশ,তারেকের ৪ শতাংশ, ফেরদৌসের ২ শতাংশ দগ্ধ ও বাবুলের ২ শতাংশ দগ্ধ হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.