রাজধানীর খিলক্ষেত থানা কুড়িল বিশ্বরোড বিআরটিসি কাউন্টারে পিছনে ট্রেনে ধাক্কায় মোঃ টুটুল (২৩) নামের এক যুবকের মৃত্যু।
সোমবার(১২জানুয়ারি)সকাল পৌনে ১১টা দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে নিয়ে আসা পথচারী মোঃকায়েস মিয়া জানান,সকালে কুড়িল বিশ্বরোডবিআরটিসি কাউন্টারে পিছনে ওই যুবক গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখি।পরে আমরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, স্থানীয় লোকের মুখে জানতে পারি কুড়িল বিশ্বরোড এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তার মৃত্যু হয় ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।তিনি আরো জানান,আমরা জানতে পেরেছিট্রেনে ধাক্কায় সে নিহত হয়েছে, নাম টুটুল গ্রামের বাড়ি শেরপুর জেলায়।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.