রাজধানীর মিরপুরে বিআরটিএতে দালাল চক্রে অতিষ্ঠ সেবা প্রত্যাশীরা। দীর্ঘদিন ধরে দালাল চক্ররা সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তবে মহানগর পশ্চিম জোনের নতুন আনসার কমান্ডার মিরপুর ১৩ নম্বর বিআরটিএতে যোগদানের পর থেকে দালাল চক্রের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রেখেছেন। তিনি বিভিন্ন সময় দালাল চক্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আদালত-৩ এর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুজ্জামান অধীনে আনসার সদস্যরা দুই দফা অভিযান চালিয়ে দালাল চক্রের ৯জনকে আটক করেন।
মিরপুর১৩ নম্বর মেট্রো সার্কেল-১ বিআরটিএ সূত্রে জানা গেছে , আটককৃত দালালরা সাধারণ মানুষকে হয়রানি করে অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি সরকারি সেবা থেকে বঞ্চিত করছে।
আটককৃতরা হলো,,মোহাম্মদ আব্দুর রব (৪৫),মাহফুজুর রহমান টিটু (৩৫), জাহাঙ্গীর আলম(৪৬),আনাসুল হক(৪৭),ফখরুল আলম রতন(৪৮)। পরে ২৩ এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে পাঠক করা হয় চারজনকে। তারা হচ্ছে, মোহাম্মদ শরীফ (২৬), টিপু সুলতান (২৮), আমিনুল ইসলাম (২৬) ও মোহাম্মদ রাজু (২৬) । পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুজ্জামান আটককৃত ওই দালালদেরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কাফরুল থানায় হস্তান্তর করেন।
আনসার কমান্ডার সাংবাদিকদের জানান, দালালদের মাধ্যমে বেশি অর্থ দিয়েও মানুষ সঠিক সেবা পাচ্ছে না। এই দালালদের কারণে বিআরটিএ'র বদনাম হচ্ছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা আনসার সদস্যরা অভিযান চালিয়ে দালাল নির্মূলের চেষ্টা করছি। ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান জানান, বিআরটিএতে ভালোভাবে আগত গ্রাহকরা সেবা পেতে পারেন। তারি ধারাবাহিকতায় দালালদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে ।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.