সরকারি বিভিন্ন উন্নয়নকাজে মুশকিল হচ্ছে, এমপি রাখেন ৫০ ভাগ, এমপি সাহেবের চামচারা রাখে আরো ২৫ ভাগ। এখানেই ৭৫ ভাগ শেষ। আর ঠিকাদার ২৫ ভাগের ৫ ভাগ কাজ করেন, বাকিটা পকেটে ঢোকান।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরকারি বিভিন্ন উন্নয়নকাজে মুশকিল হচ্ছে, এমপি রাখেন ৫০ ভাগ, এমপি সাহেবের চামচারা রাখে আরো ২৫ ভাগ। এখানেই ৭৫ ভাগ শেষ। আর ঠিকাদার ২৫ ভাগের ৫ ভাগ কাজ করেন, বাকিটা পকেটে ঢোকান। এমপি চুরি করলে ঠিকাদার তো চুরি করবেই। এমপি যদি সৎ হয়, কোনো ঠিকাদারের বাপের সাধ্য নাই চুরি করবে।
সোমবার (১২ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পানিশ্বরে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, আমার বাবা নাই, ভাই-বোন নাই। আত্মীয়-স্বজন বিদেশে থাকে। আমি পাস করলেও তারা এসে লাইন দেবে না। আপনারাই আমার সব। আপনারাই আমার কাছে আত্মীয়।
মতবিনিময়ের সময় স্থানীয়রা রুমিন ফারহানার নিকট বিভিন্ন উন্নয়নকাজের তালিকা তুলে দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাকে এমপি নির্বাচিত করলে এসব উন্নয়ন কাজগুলো করে যাব। আর যদি না পারি তাহলে আপনাদের কাছে আর আসব না।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.