ঢাকার কেরানীগঞ্জের বসুন্ধরা বালুর মাঠ এলাকায় ছিনতাইকারীর ছুরিআঘাতে মোঃ আহমেদ দেওয়ার (৬০) নামের নিরাপত্তা কর্মীর মৃত্যু।তিনি ডগ ইয়ারের নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতো।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে নয়টার দিকে মৃত ঘোষণা করে।
নিহতে মেয়ের জামাই পিন্টু জানান, আমার শ্বশুর কেরানীগঞ্জের হক ডগ ইয়ারের নিরাপত্তাকর্মী হিসাবে চাকরি করতেন।আজ সকালে দিকে তার প্রতিষ্ঠানে ডিউটি করার জন্য যাওয়ার পথে ছিনতাইকারীরা তাকে গতিরোধ করে পরে তার পেটে চুরি আঘাত করে পালিয়ে যায়। আমরা জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমার শ্বশুরের নিজ বাসা,দক্ষিণ পানগাও কেরানীগঞ্জের নাসুর উদ্দিন দেওয়ানের ছেলে। নিহত এক ছেলে দুই মেয়ের জনক ছিলেন। তিনি হক ডগ ইয়ারের নিরাপত্তা কর্মী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.