রাজধানী উত্তরা থানা উত্তরা নর্থ টাওয়ারের জাকির ওয়ান সিকিউরিটি সার্ভিসে চারজন কর্মী নেশা জাতীয় দ্রব্য খেয়ে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।তারা হলেন,মোঃ সাঈদান (৩০),মোহাম্মদ আলী ( ৪২),মোঃ হাবিব(৩৫),ও মোঃ ইমদাদ (৪৫)।
শনিবার(২৬ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।
তাদেরকে নিয়ে আসা মোঃ জাকির হোসেন জানান,আমি জানতে পেরেছি কেবা কাহার খাবার খেয়ে ৪জনই অসুস্থ হয়ে পড়ে। পরে আমি এসে তাদেরকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত তাদের কে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে ভর্তি দেওয়া হয়েছে।
তিনি আরো জানান,অসুস্থ সবাই উত্তরা নর্থ টাওয়ারের নিরাপত্তা কর্মী বলে জানান তিনি এখন কি পরিমানে কি খোয়া গিয়েছে এ বিষয়টি দেখা হচ্ছে। এই বিষয়ে ওদেরকে জিজ্ঞাসাবাদ করলে ওরা কি খেয়েছে কিছুই বলতে পারছে না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান,উত্তরা এলাকা থেকে চারজন নিরাপত্তা কর্মী নেশা জাতীয় কিছু খেয়ে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। তাদের চারজনকে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনে ভর্তি দেওয়া হয়েছে। এই বিষয়ে থানায় অবগত করা হয়েছে বলেও জানান তিনি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.