রাজধানীর যাত্রাবাড়ি থানার ধনিয়া কলেজ এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোঃজাহিদ (১১)নামের এক পথশিশু নিহত হয়েছে।
শনিবার(১৭ জানুয়ারি)দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে তার বন্ধু পথশিশু মোঃ রাব্বি জানান,যাত্রাবাড়ি ধনিয়া কলেজ হাসপাতালের সামনে রাস্তা পারাপার সময় দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। জাহিদ গুরুতর আহত হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.