দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়নের দক্ষিণ দলুয়া আশ্রমপাড়া এলাকায় ২নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) বিকালে, উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শ্রী হরিচন্দ্র বর্মন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম।
উঠান বৈঠকে উপজেলা বিএনপির ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দলের নীতি, আদর্শ ও আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনগণের সমর্থন কামনা করেন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.