রাজধানীর পুরান ঢাকার ভাটিখানা এলাকা একটি মেছ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আকাশ সরকার (২৪)।
রোববার (১৮ জানুয়ারি) ওই এলাকার একটি মেছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছেন পুলিশ।
মৃত শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ছিলেন আকাশ সরকার। তিনি বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। একই বাসায় থাকা ইশতিয়াক জানান, আমি পরীক্ষার জন্য লেখা-- পড়া করছিলাম। পরে ভাইয়ের বান্ধবী আমাকে ফোন দিলে আমি রুমের দরজা ধাক্কা দিতে থাকি। এক পর্যায়ে দরজা খুলে যায়। এসময় ভাইয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায় । পরে পুলিশকে ফোন দিই।
গেন্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, আমরা রাত সাড়ে ৯টার দিকে সংবাদ পেয়ে ঘটনা স্থলে আসি। ঝুলন্ত অবস্থায় আকাশ সরকারের মরদেহ উদ্ধার করা হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে (মিডফোর্ট হাসপাতাল) পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.