রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় সর্বশেষ আহত শিক্ষার্থী ১৮৩ দিন(৬ মাস) চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি বাড়ি ফিরল আবিদুর রহিম আবিদ (১১)।
বুধবার(২১ জানুয়ারী দুপুরের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়।আহত মাইলস্টোন স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডাঃ শাওন বিন রহমান জানান,আজ দুপুর বারোটার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ দুর্ঘটনার সর্বশেষ আহত রোগীর ছাড়পত্র দেয়া হয়েছে।দীর্ঘ ছয় মাস নিবিড় চিকিৎসা শেষে আজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। তার শরীরে ৩৬ টি অপারেশন করা হয়েছে ও তার শরীরে ২২ শতাংশ দগ্ধ হয়েছিল।
তিনি আরও জানান, রহিমের ছাড়পত্রের মধ্যদিয়ে ওই দুর্ঘটনায় আহত মোট ৩৬জন রোগীর সবাই চিকিৎসা শেষে জাতীয় বার্ন থেকে ছাড়পত্র পেয়েছে।
আবেদুর রহিমের বাবা আবুল কালাম জানান, ষআমাদের গ্রামে বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের মোয়াকোলা পূর্বপাড়া গ্রামের আমরা সবাইকে নিয়ে ঢাকার উত্তরা একটি বাসায় বসবাস করি।আমারবড় মেয়ে রাইসা (১৩) মাইলস্টোন স্কুলে অষ্টম শ্রেণিতে ও ছেলে আবিদ পঞ্চম শ্রেণিতে পড়ে। বিমান দুর্ঘটনায় তার দুই হাত, মুখ ও শরীরের বিভিন্ন অংশ সহ ২২ভাগ আগুনে পুড়ে যায়।এ ছাড়া তার শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়।
উল্লেখ্য ২০২৫ সালের (২১ জুলাই) দুপুর ১টার দিকে উড্ডয়নের কয়েক মিনিট পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ফাইটার জেট মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই তলা ভবনে বিধ্বস্ত হয়।স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী,ওই দুর্ঘটনায় পাইলটসহ মোট ৩৫ জন নিহত হন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.