রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা নয়া নগর এলাকার একটি বাসায় ওয়ারিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ খাইরুল হাওলাদার(৫০)নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু।
বৃহস্পতিবার(২২ জানুয়ারি)রাত সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা ভাতিজা মোঃ রুবেল জানান,যাত্রাবাড়ী কাজলা নয়ানগর এলাকার একটি বাসায় ওয়ারিংয়ের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে।পরে আমরা খবর পেয়ে আমার চাচা- কে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি বরগুনা জেলার বামনা থানার সোনাখালী গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী কাজলা এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.