রাজধানীর কামরাঙ্গীরচরের চাঁন মসজিদ এলাকায় পানির বালটিতে পড়ে ফারজানা (০১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(২২ জানুয়ারি)রাত সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা ওমর ফারুক জানান, আমি ব্যাটারি চালিত অটো রিক্সা চালক আমি বাসায় এসে আমার স্বামী স্ত্রীকথা বলছিলাম আমার মেয়ে আমাদের সামনে খেলছিল। হঠাৎ দেখি আমার মেয়ে নাই পরে অনেক খোঁজাখুজির পর বাথরুমের পানির বালতি মধ্যে মাথা ডুবিয়ে পড়ে আছে।পরে আমরা অচেতন অবস্থায় আমার মেয়েকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার গেন্দুকুড়ি গ্রামে।বর্তমানে কামরাঙ্গীরচরের চাঁন মসজিদ এলাকায় ভাড়া বাসায় থাকি। আমার একমাত্র মেয়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.