কিশোরগঞ্জের বাজিতপুর থানার সরারচর একটি পেট্রোল পাম্পে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনায় চারজন দগ্ধ। তারা হলেন, মোঃ রাজিব (৩৫), মোঃ রিয়াদ (৪০) মোঃ হারুন (৪৫) ও মোঃ রহমত উল্লাহ(৪০) জাতীয় বার্নে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরের দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় চারজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সকাল সাতটার সময় নিয়ে আসলে চারজনকে ভর্তি দেওয়া হয়েছে।
তাদেরকে নিয়ে আসা মোঃ শরীফ জানান, বাজিতপুর সরারচর পেট্রোল পাম্পে হঠাৎ বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে।পরে দগ্ধ অবস্থায় চারজনকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসলে সবাই কে ভর্তি দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, এদের মধ্যে মোহাম্মদ রাজিব ওই পেট্রোল পাম্পের মালিক ও বাকি তিনজন কর্মচারী তাদের সবার বাড়ি বাজিতপুর শরৎচর এলাকায়।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, বাজিতপুর এলাকা থেকে আমাদের এখানে চারজন এসেছে। তাদের মধ্যে,রাজিবের ৮০ শতাংশ রিয়াদের ৬০ শতাংশ,হারুনের ১০ শতাংশ ও রহমাতুল্লাহ ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা অসংখ্যজনক বাকি দুজনও সংক্রামুক্ত নয় তাদের ইনভেলেশন ইনজুরি রয়েছে তাদের ভর্তি দেওয়া হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.