কেরানীগঞ্জে দুর্বৃত্তের গুলিতে আহত হাসান মোল্লা(৪৫) হলি ফ্যামিলিতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।নিহত হাসান মোল্লা হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
শনিবার(২৪ জানুয়ারি)বিকেল ৪টার দিকে হলি ফ্যামিলির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃসাইফুল ইসলাম জানান,শনিবার (২৪ জানুয়ারি)বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের মরদেহ মর্গে পাঠানো হবে ও পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান,বিএনপির এ নেতাকে গুলিবিদ্ধের ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। এ ঘটনায় কোনো গ্রেপ্তার নেই। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ হলে, পরে তাকে উদ্ধার করে রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি দেওয়া হয়। ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে।
আমরা তার ভাইয়ের মুখে জানতে পেরেছি,
ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে ৭ নম্বর ওয়ার্ডের হিরো চেয়ারম্যানের বাসার সামনে দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে আমার ভাই কে গুলি করে পালিয়ে যায়।তার পেটে ডান পাশে লাগে গুলিবিদ্ধ হয়। হাসান মোল্লার বাসা কেরানীগঞ্জ থানার জগন্নাথপুর গ্রামের আকর মোল্লার সন্তান।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.