গাজীপুর জয়দেবপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধের ঘটনায় সীমা(৩০) নামে এক নারী জাতীয় বার্নে চিকিৎসাধীন সকাল ৯:২০ দিকে মৃত্যু বরণ করেন।
সোমবার (২৮ এপ্রিল)সকাল সোয়া নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্নের (এফএইচডিইউ )তে তার মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল)রাত পৌনে এগারোটার দিকে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল।
জাতীয় বর্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান,গাজীপুর জয়দেবপুর এলাকা থেকে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছে। সীমা সকাল সোয়া নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরে ৯০ শতাংশ দগ্ধ ছিল,বাকিরা হলেন পারভীনের ৩২ শতাংশ, তানজিলার ৯০ শতাংশ, তাসলিমার ৯৫ শতাংশ ও শিশু আয়ানে শরীরে ২৮ শতাংশ দগ্ধ হয়েছে তাদের সবার অবস্থায় অসংখ্যজনক তাদের ভর্তি দেওয়া হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.