ঢাকা মেডিকেলের নতুন ভবনের আটতলার বাথরুমের পাশের ফাঁকা দিয়ে লাফিয়ে পড়ে মোছাঃ নাজমীন আক্তার (২০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) রাত পৌনে আটটার দিকে এই ঘটনাটি ঘটে।
নিহতের মা পারভিন জানান, গত দুই মাস আগে আমার মেয়ে কিডনি রোগে আক্রান্ত হলে, ঢাকা মেডিকেলে গত রবিবারে তাকে চিকিৎসার ভর্তি করা হয়েছে।।আমার মেয়ে স্বামীর আর্থিক অবস্থা খুব একটা ভালো না। তার পক্ষে চিকিৎসা সেবার খরচ বহন করা সম্ভব হচ্ছিল না।রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে আমাকে বলে মা তোমাদের আর কষ্ট দিব না, তোমরা আমার মেয়েটিকে দেখে রেখো। এর কিছুক্ষণ পরেই বাথরুমে যাওয়ার কথা বলে আমার মেয়ে আট তলার বাথরুমের পাশের ফাঁকা জায়গা দিয়ে লাফিয়ে একটি প্রাইভেট কারের উপরে পরে।এতে আমার মেয়ের সঙ্গে সঙ্গেই মারা যায়।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার মোঃ জালাল মিয়ার মেয়ে ও রায়হানের স্ত্রী
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি নিহত কিডনি জটিলতায় ভুগছিল স্বামীর পক্ষে এত টাকা বহন করা সম্ভব হচ্ছিল না এটা জানতে পেরেই সে আত্মহত্যা করেছে বলে জানা যায়।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.