দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে শিবরামপুর ইউনিয়ন দেউলী রথ বাজার বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম।
বক্তব্যে মো. মনজুরুল ইসলাম বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং শিবরামপুর ইউনিয়ন শাখা বিএনপির সভাপতি মো. সহিম উদ্দীন আহমেদ। সভা পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং শিবরামপুর ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সরকার।
সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.