ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি আবু সায়েদ (৬০) গ্রেফতার করা হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারী) বিকাল ৫.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর নাসিরনগর আর্মি ক্যাম্পের মেজর ইমরন মাসুম সাব্বির এর নেতৃত্বে সেনাবাহিনীর চৌকস টহল দল দ্বারা অপারেশন পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
পরে আবু সায়েদ কে নাসিরনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের ধনু মিয়ার ছেলে। আবু সায়েদ হত্যা ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিনের পলাতক ছিলেন।
স্থানীয় ভুক্তভোগীরা জানিয়েছেন, তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি, ডাকাতি সহ নানা অভিযোগ রয়েছে এবং ৫ টি ডাকাতি মামলা বিদ্যমান রয়েছে।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুল ইসলাম জানিয়েছেন, যৌথ বাহিনীর একটি অভিযানে আবু সায়েদ কে আটক করা হয়েছে। সে এখন পুলিশ হেফাজতে রয়েছে, এবং আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.