রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় চার বছরে এক শিশুকে ধর্ষণে চেষ্টার অভিযোগে মোঃ সজিব(১৮)নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি)রাত সাড়ে ৮টার দিকে কামরাঙ্গীরচর থানার বড় গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরিবার সূত্রে জানা যায়,পাশের বাসার ভাড়াটিয়া সজিব কৌশলে শিশুটিকে নিজের ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে রাত ১১টার দিকে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃওমর ফারুক জানান,স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। শিশুর মা থানায় মামলা করেছেন এবং অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা মেডিকেলে শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা নিশ্চিত করা হচ্ছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.