ঢাকা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমানের পক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান।
আজ সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে তিনি ইউনিয়নের একাধিক এলাকায় এই গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি আমানুল্লাহ আমানের উন্নয়ন ভাবনা ও সামাজিক দায়বদ্ধতার কথা তুলে ধরা হয়।
গণসংযোগকালে অ্যাডভোকেট মেহেদী হাসান বলেন,৫ আগস্টের পর তেঁতুলঝোড়া ইউনিয়নের অনেক রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ ছিল। জনগণের কষ্ট দেখে আমানুল্লাহ আমান আমাদের নির্দেশ দেন—তোমাদের এলাকায় কোন কোন রাস্তা খারাপ আছে, তার একটি তালিকা দাও। আমি সেগুলোর কাজ করার চেষ্টা করব। তাঁর সেই আন্তরিক প্রচেষ্টার ফলেই আজ এই ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনেক রাস্তার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন,আমানুল্লাহ আমান নির্বাচিত হলে তেঁতুলঝোড়া ইউনিয়নকে মাদক ও জুয়ার মতো সকল সামাজিক অপরাধ থেকে মুক্ত করা হবে। এসব অপকর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নারী-পুরুষ নির্বিশেষে এলাকার যে কোনো মানুষ বিপদে পড়লে দিন-রাত যেকোনো সময় তিনি তাদের পাশে দাঁড়াবেন।
অ্যাডভোকেট মেহেদী হাসান বলেন,তোমরা আমার ভাই, বোন, চাচা, খালু—তোমাদের যে কোনো সমস্যায় আমরা সবসময় প্রস্তুত আছি। মানুষের চলাফেরার কষ্ট লাঘব করতেই নির্বাচনের আগেই আমানুল্লাহ আমানের নির্দেশনায় বহু সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়েছে। আপনাদের কষ্ট হয় দেখে তিনি এসব কাজ করেছেন।
তিনি আরও জানান, আমানুল্লাহ আমান সবসময় তেঁতুলঝোড়া ইউনিয়নের মানুষের খোঁজখবর রাখেন এবং নেতাকর্মীদের মাঠে থেকে জনগণের পাশে থাকার নির্দেশ দেন। সামাজিক যোগাযোগ জোরদার করা, উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন এবং একটি নিরাপদ, শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।
গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। উন্নয়ন, মাদকবিরোধী অবস্থান ও মানবিক রাজনীতির বার্তায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.