রাজধানী পল্লবী থানা মিরপুর-১১ ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার একটি বাসা থেকে স্বামী স্ত্রী তার দুই সন্তানসহ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তাদের মরদেহ উদ্ধার করেছে পল্লবী থানার পুলিশ ।
নিহতরা হলেন,মোহাম্মদ মাসুম(৩৫),তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি(৩০),ছেলে মিনহাজ (৪) ও ছোট ছেলে আসাদ(২)
স্থানীয়দের মুখে জানা যায়,নিহত পরিবার
মিরপুর-১১ নম্বর সেকশনের বি-ব্লকের ৩ নং ওয়াপদা ভবন বিহারি ক্যাম্পেটিনশেড বাসা ভাড়া থাকতো।স্বামী রিকশা চালাতো এবং স্ত্রী বিভিন্ন বাসায় কাজ করো করতো। এ পরিবার বিভিন্ন সমিতিতে ঋণ নিয়েছিলো। যার ফলে তারা ঋণগ্রস্ত ছিলো। প্রতিদিন কেউ না কেউ ঋণের জন্য বাসায় আসতো হয়তো কোন উপায় না পেয়ে পরিবারের শিশুদের নিয়ে স্বামী স্ত্রী আত্মহত্যা করেছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, পল্লবীর ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার একটি বাসা থেকে স্বামী স্ত্রী তার দুই সন্তানসহ মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তবে মৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। হতাশায় থেকে আত্মহত্যা করে থাকতে পারে বলেও জানান তিনি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.