রাজধানীর বাংলামটর স্বপ্ন ধরা কমপ্লেক্সের একতলায় আউটডোরের এসি কাজ করার সময় নিচেই পড়ে আব্দুস সবুর (২২) নামের এক যুবকের মৃত্যু। নিহত সবুর ইলেক্ট্রমার্ট কোম্পানি এসির টেকনিশিয়ান ছিল ।
বৃহস্পতিবার(০৫ ফেব্রুয়ারি)বিকেল পৌনে ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী মাসুদ জানান, আমরা ইলেক্ট্র মার্ট কোম্পানিতে চাকরি করি।এসি লাগানোর জন্য আমরা ভিতরে ছিলাম বাহিরে একতলায় আউটডোরে কাজ করছিল আব্দুস সবুর।পরে হঠাৎ একতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে আমরা দেখতে পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত আব্দুস সবুর
উত্তরা এলাকায় থাকতো মাত্র ২ মাস আগে সে বিয়ে করেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.