রাজধানীর বিমানবন্দর সিভিল এভিয়েশন কোয়ার্টার গেট এলাকায় অজ্ঞত (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার(২৯ এপ্রিল)রাতে এই ঘটনাটি ঘটে পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে বারোটার দিকে মৃত ঘোষণা করে
বিমানবন্দর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই)আমিনুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে বিমানবন্দর সিভিল এভিয়েশন কোয়ার্টার গেট এলাকায় অজ্ঞত এক যুবক কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,আশেপাশে লোকজনে মুখে জিজ্ঞাসা বাদে যুবকটির পরিচয় জানা যায়নি।আমরা সিটি ফুটেজ দেখে বিষয়টি জানার চেষ্টা করছি।ময়নাতদন্তে প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে, মরদেহ ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেল জরুরী বিভাগের বর্গে রাখা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.