তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ রাসেল বলেছেন, “আমরা সকলে একে অপরকে চিনি। কে কী করে, তা আমাদের সবারই জানা। আপনারা যদি ঢাকা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমানকে ভালোবাসেন, তবে ধানের শীষকে ভালোবাসুন।
তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার ত্যাগকে সম্মান জানাতে হলে এই নির্বাচন তাঁকে উৎসর্গ করতে হবে। তারেক রহমান সব প্রতিকূলতাকে হারিয়েছেন। আমরাই তাঁর আত্মীয়-স্বজন। ধানের শীষ অক্ষুণ্ন থাকবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসানের নির্দেশনায় তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেল বলেন, “আমরা সবাই জানি আগামী ১২ তারিখ নির্বাচন। আমরা সবাই মিলে ধানের শীষকে বিজয়ী করব। ধানের শীষ আপনাদের হৃদয়ের প্রতীক। ঢাকা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমানকে বিজয়ী করতে হবে।
তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ১৭ বছর নেতৃত্ব দিয়ে দলকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। এই দীর্ঘ যাত্রায় আমরা বহু আত্মত্যাগ স্বীকার করেছি। আল্লাহর কাছে দোয়া করি, আগামী দিনে যেন একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, “আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষকে মাঠপর্যায়ে শক্তিশালী করতে আমাদের নির্দেশনা দিয়েছেন। এই নির্বাচন দেশের মানুষের জান-মাল রক্ষার নির্বাচন। সবকিছুই এই নির্বাচনের ওপর নির্ভর করছে।
শেষে তিনি বলেন, “আপনারা ভোটকেন্দ্রে আমাদের মা-বোনদের নিয়ে যাবেন। আপনারা সবাই কি এই দায়িত্ব নিচ্ছেন? প্রার্থী একা কিছু করতে পারবেন না। ধানের শীষকে আমাদের সবাইকে বয়ে নিয়ে যেতে হবে।”
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.