রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন বারিধারা (DOHS) একটি বাসার তৃতীয় তলায় এসির কাজ করার সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে মোহাম্মদ হান্নান(৩০)নামে এক এসি মিস্ত্রির মৃত্যু।
সোমবার(১৬ ফেব্রুয়ারি)দুপুর একটার সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতে সহকর্মী মোঃ রুবেল জানান, আমরা বারিধারায় ডিওএইচএস একটি বাসার তৃতীয় তলায় এসির কাজ করানোর সময় হঠাৎ উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত হান্নানের গ্রামের বাড়ি,জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার রায়খালী গ্রামের শাহাদত হোসেনের সন্তান। বর্তমানে, ওই এলাকাতেই থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.