রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে মোঃ আরিফ আহমেদ (২২) নামে পেশাদার এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর শহরে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল অনুমান ৩:২০ ঘটিকায় কোতয়ালী থানাধীন ২৬ নং ওয়ার্ডের ছোট নূরপুর গুপ্তপাড়া ব্রীজ সংলগ্ন জয়ন্ত সুজ নামক জুতার দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এ সময় ৩ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে ডিবি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জিন্নাত আলীর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) প্রণয় কৃষ্ণ মন্ডলসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযানটি পরিচালনা করেন। অভিযানকালে মোঃ আরিফ আহমেদ (২২), পিতা-মোঃ আব্দুল মতিন, মাতা-মোছাঃ পারুল বেগম, সাং-ধনঞ্জয় বেলগাছা, ওয়ার্ড নং-০৫, থানা-কুড়িগ্রাম সদর, জেলা-কুড়িগ্রামকে ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশ মহানগরীতে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানা বা পুলিশের হটলাইনে জানানোর জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.